কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩৯

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গত মাস থেকে চলা বিক্ষোভে মোট ৩৯ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের নতুন এ সংখ্যা ঘোষণা করেছে। এটি সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ।

সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃততিে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইংগিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে।

বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাইয়ের উল্লেখ করা হয়েছে। সংস্থাটি আরো বলেছে, এ পর্যন্ত মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। রুটো মঙ্গলবার টেলিভিশনে এক সাক্ষাতকারে রোববার বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

৯ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১০ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে