হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের জেল

ডেস্ক, রাজনীতি ডটকম

মাদক পাচারের অপরাধে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজকে ৪৫ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। পাশাপাশি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাকে। খবর রয়টার্সের।

বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক কেভিন ক্যাস্টেল তাকে এই সাজা দিয়েছেন। গত মার্চে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধীরা। হার্নান্দেজ ক্ষমতায় থাকাকালীন সময়ে মাদক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হার্নান্দেজ সামরিক ও জাতীয় পুলিশ বাহিনীকে ব্যবহার করে কোকেন-সহ বিভিন্ন মাদক পাচার করেছিলেন যুক্তরাষ্ট্রে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন বলেছিলেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে যে হন্ডুরাসের এই নেতা দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছেন। যা ব্যবহারে করেছেন রাজনৈতিক প্রচারণায়।’

বুধবার রায় ঘোষণার সময় বিচারক কেভিন ক্যাস্টেল বলেন, ‘এই মামলা বুঝিয়ে দিল, কোনো ব্যক্তি যতই বড় হোক না কেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’

বিচারক কেভিন আরও জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ এবং ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে মাদক পাচারের অর্থ ব্যবহার করেছেন হার্নান্দেজ।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হার্নান্দেজ। ক্ষমতা হারানোর পরে সে দেশের সরকারের সহায়তায় মাদক পাচারে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। বর্তমানে তিনি নিউ ইউর্কের ব্রুকলিন কারাগারে বন্দি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে আরও ৬০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও প্রায় ৬ হাজার অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে চুক্তিতে বাধ্য করতে এই উদ্যোগ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি ভঙ্গুর যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হয়, তবে প্রশাসন অতিরিক্ত হামলা বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনা করছে। এমনক

১৫ ঘণ্টা আগে

অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলি আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে, তবে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতোই।

১৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনের স্যাটেলাইট ব্যবহার করেছে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। আর এসব হামলা চালানোর আগে চীনা স্যাটেলাইট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে দেশটি।

১৬ ঘণ্টা আগে

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এ সিদ্ধান্তকে ‘এন এক্ট অব জাস্টিজ’ তথা ন্যায়বিচার ও স্পেনের জন্য দরকারি বলে মন্তব্য করেছেন। এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।

১৭ ঘণ্টা আগে