ডেস্ক, রাজনীতি ডটকম

নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে একসঙ্গে ১২ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বছরের ৯ মে দাঙ্গার ঘটনায় করা ১২টি মামলায় ইমরান খানসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত।
শনিবার তাদের জামিন মঞ্জুর করেন সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ।
এর আগে একই মামলায় আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদের জামিন মঞ্জুর ও মুক্তির আদেশ দেন আদালত। এদিন ইমরান খান এবং শাহ মাহমুদ কোরেশির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমেদ রাঞ্জা।
পাকিস্তানি সেনাবাহিনীর সদরদপ্তরে (জিএইচকিউ) হামলা মামলায় গত ২৭ ডিসেম্বর গ্রেফতার করা হয় কোরেশিকে। পরে ৯ মে’র সেই সহিংস বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত আরও ১২ মামলায় অভিযুক্ত করা হয় তাকে। আর জিএইচকিউ হামলা মামলায় ইমরান খানকে গ্রেফতার দেখানো হয় গত ৯ জানুয়ারি।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর গত বছরের ৯ মে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিনের সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে পিটিআইর শত শত কর্মী এবং জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা রাওয়ালপিন্ডিতে জিন্নাহ হাউস এবং সেনা সদরদপ্তরসহ বেশ কিছু সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালায়। সামরিক বাহিনী ৯ মে’কে ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা করে এবং সামরিক আইনের অধীনে অভিযুক্তদের বিচার করার সিদ্ধান্ত নেয়।

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আবু নাছের শামীম (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
কিন্তু ইসলামাবাদে যদি দুপক্ষকে শেষ পর্যন্ত আলোচনায় বসানোও যায়ে, তাতেও কি ফল মিলবে? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে এখনো বেশকিছু ইস্যু নিয়েই রয়ে গেছে তীব্র মতবিরোধ, যা সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। এমন বিষয়গুলোই নিচে তুলে ধরা হলো।
৮ ঘণ্টা আগে
ইরান বলছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী যে অবরোধ দিয়ে রেখেছে, সে অবরোধ না তোলা পর্যন্ত তারা আলোচনায় যেতে রাজি না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন চুক্তিতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।
১৯ ঘণ্টা আগে
মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে... আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।’
১ দিন আগে