তাবরিজে রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দোল্লাহিয়ানসহ অন্যান্য সহযাত্রীদের দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নেমেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে।

মঙ্গলবার (২১ মে) এ তথ্য দিয়ে ইরানের সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, সকালে ইরানের তাবরিজ শহরে নিহতদের জানাজা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি ও তার সাত সহযাত্রীর দাফনে যোগ দিতে শহরটির একটি কেন্দ্রীয় স্কয়ার থেকে হেঁটে রওনা হন লাখো ইরানি। এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি।

অন্যদিকে আজ থেকে পাঁচদিনের শোক পালন করছে ইরান। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য শোক জানাতে বিদায়ী মিছিলে হাজার হাজার ইরানি নাগরিক পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে জড়ো হয়েছেন।

গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও সাতজনের সাথে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানকারী দল।

এদিকে রাজধানী তেহরান থেকে আল জাজিরার রসুল সরদার মঙ্গলবার বলেছেন, ইরানের রাষ্ট্রীয় মর্যাদাবান ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়া তথা শেষ বিদায়ের অনুষ্ঠানগুলো ‘বেশ কয়েকটি স্থানে এবং বর্ধিত সময়’ নিয়ে হয়ে থাকে।

তাবরিজে বিদায়ী শোক মিছিলের পর ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট রাইসি এবং ৬০ বছর বয়সী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের লাশ অন্য অনুষ্ঠানের জন্য রাজধানী তেহরানে স্থানান্তর করা হবে।

এর আগে সরদার বলেছিলেন, মঙ্গলবার দিনের শেষের দিকে মরদেহগুলোকে অন্য একটি অনুষ্ঠানের জন্য মধ্য ইরানের ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোমে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আবারও সেগুলো রাজধানী তেহরানে আনা হবে।

পরদিন বুধবার তেহরানে বৃহত্তর পরিসরের অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজার নামাজের নেতৃত্ব দেবেন এবং বিদায়ী সেই অনুষ্ঠানে বিদেশি বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এরপর প্রেসিডেন্ট রাইসির মরদেহ উত্তর-পূর্ব ইরানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন।

মাশহাদে অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, তারা পবিত্র এই শহরে রাইসিকে আগামী বৃহস্পতিবার দাফনের পরিকল্পনা করছেন।

এদিকে, আজ থেকে পাঁচদিনের শোক পালন করছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক আনুষ্ঠানিক বিৃবতিতে প্রেসিডেন্ট রাইসির স্মরণে পাঁচদিনের এই শোক ঘোষণা করেন।

৬৩ বছর বয়সী রাইসিকে সর্বোচ্চ নেতার উত্তরসূরী হিসেবে ভাবতেন অনেকে।

আগামী ২৮ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যেই ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর মোখবারের নাম অনুমোদন করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলি বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

৮ ঘণ্টা আগে

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প লিখেছেন, "আজ তৌসকা নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের জন্য ভালো হয়নি।" তিনি আরও বলেন, জাহাজটিকে থামার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজটি তা মানেনি। "তাই আমাদের নৌবাহিনীর জাহাজ ইঞ্জিনরুমে গুলি চালিয়ে সেটিকে থাম

৯ ঘণ্টা আগে

ইসলামাবাদে এবারও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভ্যান্স

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, আগের মতোই জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে পাকিস্তানে। এবারও তার সঙ্গী হিসেবে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।

১৯ ঘণ্টা আগে

ভদ্রতা দেখানোর সময় নেই— ইরানকে নতুন হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ‘তারা (ইরান) দ্রুতই নতিস্বীকার করবে, সহজভাবেই করবে। আর যদি চুক্তি গ্রহণ না করে তাহলে যা কিছু প্রয়োজন, তা করা আমার জন্য গৌরবের বিষয় হবে— যা গত ৪৭ বছর ধরে অন্যান্য প্রেসিডেন্টদের করা উচিত ছিল।’

১৯ ঘণ্টা আগে