বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস।

ঢাকার এক কূটনীতিক বলেন, সাধারণ অধিবেশনের সময় সাধারণত মার্কিন প্রেসিডেন্ট এক থেকে দেড় দিনের জন্য নিউইয়র্কে যান। মার্কিন রাীতি অনুযায়ী প্রেসিডেন্ট আয়োজক দেশ হিসেবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেখানে রাষ্ট্র বা সরকার প্রধানের আমন্ত্রণ থাকে। সেই সুযোগে বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল ঘটনা। যদি পাওয়া যায় সেটি এক্সক্লুসিভ।

এ কূটনীতিক জানান, সবকিছু ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই বৈঠক হওয়র কথা। এটা এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা হতে যাচ্ছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের। এর পাশাপাশি মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। জাতিসংঘ সদর দফতরের কাছে ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’র বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন ডিনার পার্টিটিতে সবাইকে স্বাগত জানাবেন। এ সময় অতিথিদের সঙ্গে ফটোসেশনেও মিলিত হবেন ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক প্রস্তুতির আলোচনা হলেও সেটা হচ্ছে না। ভারত-বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না খোদ মোদির অনুপস্থিতির কারণেই। ভারতের প্রধানমন্ত্রী অনেকটা শুরুর আগেই শেষ করে ফেলছেন এবারের জাতিসংঘ সফর।

জাতিসংঘে ভারতীয় মিশন সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১-২২ এবং ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের কার্যক্রমে অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের মূল অধিবেশনে নরেন্দ্র মোদির প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস। তি‌নি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ওইদিন রাতে দেশের উদ্দেশে রওনা করবেন ড. ইউনূস।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সন্তুষ্ট জেলেনস্কি, ‘সেরা বৈঠক’ দাবি নেতানিয়াহুর

জেলেনস্কির দাবি, আলোচনায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা- ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর’ উৎপাদনের লাইসেন্স নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিপরীতে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলছেন, ট্রাম্পের সঙ্গে এটাই ছিলো তার এ যাবৎকালের সেরা বৈঠক।

১৩ ঘণ্টা আগে

জাপানের কুমামোতোয় ৭.১ মাত্রার ভূমিকম্প: ১৩ জনের প্রাণহানি

মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূল থেকে ২০ কিলোমিটার গভীরে। ভূ-পৃষ্ঠে তীব্র কম্পন অনুভূত হওয়ায় কুমামোতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৩৬ হাজারের বেশি বাড়িঘর বর্তমানে বিদ্যুৎহীন এবং প্রায় প্রতিটি সড়কেই ফাটল দেখা দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক আহত, শপিং মলে আটকা বহু মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্দেশনায় প্রায় তিন লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, অগভীর এই ভূমিকম্পের কারণে অন্তত এক সপ্তাহ এলাকায় আরও শক্তিশালী ভূমিকম্প ও ভূমিধসের ঝুঁকি থাকবে। এখন পর্যন্ত ১ থেকে ৪ মাত্রার ৬০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।

২০ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যুতে হাইকমিশনারের দুঃখ প্রকাশ

একই সঙ্গে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং গুরুতর আহত বাংলাদেশি নাগরিকের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ হাইকমিশন।

১ দিন আগে