ডেস্ক, রাজনীতি ডটকম

সন্দেহভাজন ড্রোনের কারণে ফের বন্ধ করে দেওয়া হয়েছে জার্মানির মিউনিখ বিমানবন্দর। ড্রোন আতঙ্কে এ নিয়ে এক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্ধ হলো বিমানবন্দরটি।
বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধের ঘোষণা জানায়। এতে বলা হয়, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে প্রায় সাড়ে ছয় হাজার যাত্রী প্রভাবিত হয়েছেন।
খবরে বলা হয়েছে, জার্মানির আকাশে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো একাধিক সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলো কোন দেশের বা কারা উড়িয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের কাছাকাছি আকাশসীমায় একাধিক ড্রোন চলাচল করতে দেখা যায়। এ সময় মিউনিখে কমপক্ষে ১৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়।
সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় বার বার ড্রোনের উপস্থিতি দেখা গেছে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষ ১৫টি ড্রোনের উপস্থিতির বিষয়ে তদন্ত করছে। এসব ড্রোন জার্মান সীমান্তের কাছে এলসেনবর্ন সামরিক স্থাপনার ওপরে দেখা গেছে।
বিবিসি বলছে, ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর বেলজিয়াম থেকে জার্মানিতে উড়তে দেখা যায়। জার্মানির ছোট্ট শহর ডুরেনের পুলিশও ড্রোনগুলো পর্যবেক্ষণ করেছে। তবে এসব ড্রোন কোথায় থেকে এসেছে বা বা কারা এগুলো পরিচালনা করেছে, তা শনাক্ত করা যায়নি।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড বলেছেন, শনিবার ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ড্রোনবিরোধী প্রতিরক্ষার বিষয়টি উত্থাপন করবেন।
শুক্রবারের আগে ডব্রিন্ড এমন একটি প্রস্তাবিত আইন সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ আইনের মাধ্যমে পুলিশ সেনাবাহিনীকে ড্রোনগুলো গুলি করে নামানোর জন্য অনুরোধ করতে পারে।

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
১৩ ঘণ্টা আগে
লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
১ দিন আগে