ডেস্ক, রাজনীতি ডটকম

চলমান ইরান যুদ্ধের মধ্যেই ২০২৭ অর্থবছরের জন্য রেকর্ড দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের সবশেষ বাজেটের ২৩ দশমিক ১৯ শতাংশ বা প্রায় এক-চতুর্থাংশ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিরক্ষা খাতে এর আগে কখনো এত বেশি বাজেট প্রস্তাব করা হয়নি।
সিএনএনসহ মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) ট্রাম্প এ বাজেট প্রস্তাব করেন। একইসঙ্গে তিনি অভ্যন্তরীণ খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউজের প্রকাশিত বাজেট সংক্রান্ত নথি অনুযায়ী, প্রতিরক্ষা খাতের ব্যয় পরিকল্পনায় এক দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার রাখা হয়েছে বিবেচ্য (ডিসক্রেশনারি) প্রতিরক্ষা ব্যয় হিসেবে, বাড়তি ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে বাধ্যতামূলক (ম্যান্ডেটরি) হিসেবে। সব মিলিয়ে মোট প্রতিরক্ষা বাজেট দাঁড়াচ্ছে ১৫০০ বিলিয়ন বা দেড় ট্রিলিয়ন ডলার।
ট্রাম্পের বাজেট প্রস্তাবনায় অ-প্রতিরক্ষা খাতে বিবেচ্য ব্যয় ১০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে, যা প্রায় ৭৩ বিলিয়ন ডলারের সমান। সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ কর্মসূচিগুলো সংকুচিত করার উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ঘিরে রাজনৈতিক চাপ বাড়তে থাকায় এ বাজেট বৃদ্ধির প্রস্তাব এসেছে। যদিও কংগ্রেস প্রস্তাবিত অভ্যন্তরীণ খাতের ব্যয় সংকোচনের অনেক অংশই সম্পূর্ণভাবে অনুমোদন দেবে না বলে ধারণা করা হচ্ছে।
তা সত্ত্বেও এই বাজেট প্রস্তাবনা ক্যাপিটল হিলে আসন্ন অর্থনৈতিক বিতর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রশাসনের ব্যয়ের অগ্রাধিকারও এটি স্পষ্ট করবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ডানা ডোলাকিয়াকে তলব করা হয়। ইউক্রেনে যুক্তরাজ্যের ক্রমবর্ধমান ড্রোন ও অন্যান্য অস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে তার কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
বিশ্লেষকরা বলছেন, এ কারণেই এই চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নির্ধারণে নিয়ামক হয়ে উঠতে পারে। সৌদি আরবের সঙ্গে চীনের সখ্যের বিপরীতে ইসরায়েলের বৈরিতার প্রেক্ষাপটে গোটা অঞ্চলের রাজনীতিতেও এই চুক্তির প্রভাব পড়বে।
১১ ঘণ্টা আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। হুতিরা মক্কার দিকে ড্রোন পাঠিয়েছিল— সৌদি আরবের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি।
১৪ ঘণ্টা আগে
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এ চুক্তির মূল্য ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। মার্কিন কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদনের পরই পরবর্তী প্রক্রিয়া এগোবে।
১৪ ঘণ্টা আগে