ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের অভিবাসন কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, ব্যস্ত হজ মৌসুমে প্রয়োজনীয় পরিচালনাগত সমন্বয়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
তবে সৌদি আরব থেকে আগে থেকেই সরাসরি ইস্যু করা সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসাধারীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, সুদান, ইয়েমেন ও ইরাক।
নতুন এই সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওমরাহ যাত্রীদের ওপর পড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইবিরোনকে খাদিজাহ কোয়াদরি নামে নাইজেরিয়ার এক ব্যবহারকারী জানান, যুক্তরাজ্য থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে চাওয়া তার এক পরিচিত ব্যক্তি ভিসা অন অ্যারাইভাল সুবিধা না থাকায় সমস্যায় পড়েছেন।
তিনি ভ্রমণকারীদের সতর্ক করে বলেন, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের ভিসার ভিত্তিতে সৌদি আরবে যেতে চান, তাহলে যাত্রার আগে অবশ্যই সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা বা উপযুক্ত অন্য ভিসা সংগ্রহ করতে হবে। তার দাবি, বিমানবন্দরের কর্মকর্তারা ইতোমধ্যে নতুন নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করছেন।
বিমান চলাচল-সংশ্লিষ্ট বিভিন্ন ডেস্ক থেকেও তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের বোর্ডিংয়ের আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি ও বৈধ ভিসা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেছেন, এই স্থগিতাদেশ কেবল হজ মৌসুম পর্যন্ত কার্যকর থাকবে। তবে অনেকের মতে, এখন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। নাইজেরিয়ার লাগোস অঙ্গরাজ্যের গভর্নরের এক সহকারীও জানিয়েছেন, দুই সপ্তাহ আগেই তিনি একই নিয়মের কারণে সমস্যার মুখে পড়েছিলেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে