ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত তিনজন নিহত

বিবিসি বাংলা
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৯: ৫৯

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন লেবাননের সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন। এই হামলায় আরো অন্তত দুইজন আহত হয়েছে।

তবে, তারা কখন নিহত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। রয়টার্সের প্রকাশিত একটি ছবিতে লেবাননে বিমান হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা জানিয়েছে, শুক্রবার তারা দক্ষিণ লেবাননে অতিরিক্ত ৪০টি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাজনীতি-কূটনীতি, জ্বালানি-অর্থনীতি— ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব বাড়ছেই

শুধু মধ্যপ্রাচ্য নয়, গত ১০০ দিনে এই যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতেও। সেই প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে।

৩ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে কার লাভ, কার ক্ষতি?

বিশ্লেষকদের মতে, এ যুদ্ধে সবচেয়ে বড় বিজয়ীদের মধ্যে রয়েছে ইরানের শাসকগোষ্ঠী, চীন ও ইউক্রেন। অন্যদিকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে জ্বালানি বাজার এবং লেবানন। আর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান এখনো স্পষ্টভাবে নির্ধারণ করা কঠিন।

৪ ঘণ্টা আগে

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ‘সপ্তাহব্যাপী’ অভিযানের হুঁশিয়ারি

আইআরজিসি বলছে, এই অভিযান কোনো সাময়িক বা সাধারণ ঘটনা নয়, বরং এটি টানা এক সপ্তাহের অবিরাম হামলার শুরু মাত্র। ‘শত্রুপক্ষ’ তাদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত আগামী সাত দিন ধরে চব্বিশ ঘণ্টাই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একের পর এক বহর উৎক্ষেপণ অব্যাহত থাকবে।

১১ ঘণ্টা আগে

নির্বাচনে ‘কারচুপি’র দাবি নিয়ে প্রশ্ন, সাক্ষাৎকার ছেড়ে উঠে গেলেন ট্রাম্প

২০২০ সালের নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারের মাঝপথেই বেরিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের বিখ্যাত অনুষ্ঠান ‘মিট দ্য প্রেসে’র সাক্ষাৎকার চলাকালে সঞ্চালকের সঙ্গে তীব্র বাদানুবাদের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি স্টুডিও ত্যাগ করেন।

১৩ ঘণ্টা আগে