উত্তপ্ত পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান মারা গেছেন—এমন গুঞ্জনে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। গুঞ্জন তীব্রতা পেলেও বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে তার সুনির্দিষ্ট কোনো খোঁজ বা তথ্য দিচ্ছে না। উপরন্তু, পরিবারের কোনো সদস্যকেও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক অর্থনৈতিক আক্রমণে’র ঘোষণা যুক্তরাষ্ট্রের

বেসেন্ট এটিকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে এখন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার এবং ইরানের সঙ্গে ব্যবসা— এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে।

১২ ঘণ্টা আগে

হরমুজে ৪৫ তেলবাহী জাহাজকে হুমকি ইরানের

ইরানের নবগঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ সোমবার (২৪ আগস্ট)এক বিবৃতিতে জানায়, কালো তালিকাভুক্ত জাহাজগুলোর সঙ্গে যারা পণ্য স্থানান্তর বা অন্য ধরনের সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তালিকায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও অন্যান্য দেশের কয়েকটি বড় শিপিং কোম্পানির ট্

১২ ঘণ্টা আগে

মেট্রো স্টেশনে বিড়ালের ‘চাকরি’, পদ ‘প্রধান বিড়াল কর্মকর্তা’

মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে নিয়মিত ঘোরাফেরা করা এক কমলা রঙের বিড়াল এবার রীতিমতো চাকরি পেয়ে গেছে! যাত্রীদের মজার দাবির পর বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

১ দিন আগে

গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১ দিন আগে