কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

ডেস্ক, রাজনীতি ডটকম
কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন।

রোববার (৯ মার্চ) সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। মার্ক কার্নি এক লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পান ১১ হাজার ১৩৪ ভোট।

ভোট গণনার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্নির নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত কার্নি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দলের প্রধানই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন। এতদিন বর্তমান সংসদের সংখ্যাগরিষ্ঠ দল লিবারেল পার্টির প্রধান হিসেবে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

টানা ৯ বছর ক্ষমতায় ছিলেন ট্রুডো। তবে দলের ভেতরে ও বাইরে নানা সমালোচনার মুখে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য রোববার দিন নির্ধারণ করেছিল তার দল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১১ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৩ ঘণ্টা আগে

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৭ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৮ ঘণ্টা আগে