ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক হামলাকারীর পরিচয় মিলেছে

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদিকদের সঙ্গে আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় কোল টমাস অ্যালেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আটককৃত অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ পুরো হোটেলটি ঘিরে রেখেছে। হামলায় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুজনেই অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ শনিবার (২৫ এপ্রিল) এক্সে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন।

তিনি লিখেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী ব্যক্তির বয়স ৩১ বছর। তার নাম কোল টমাস অ্যালেন এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন। তিনি এখন গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের ডানপন্থী লরা লুমারও একই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন।

সিএনএন জানায়, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সন্দেহভাজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিনার চলার সময় ওয়াশিংটন হিলটনের ভেতরে গুলির শব্দ পাওয়া যায়। কেউ কেউ পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প ও ভ্যান্স দুজনেই অক্ষত আছেন।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো হোটেল থেকে বের হয়ে ভিডিওতে বলেন, গুলির শব্দের পর আমাকে ব্যাংকুয়েট হল থেকে বের করে আনা হয়েছে। সিক্রেট সার্ভিস এখন এই হোটেলের দায়িত্বে আছে। আমি এইমাত্র মেয়র মিউরিয়েল বাউজারের সঙ্গে কথা বললাম। তিনি আসছেন এবং পুলিশ চিফ জেফারি ক্যারলও আসছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান ও তার সহায়তাকারীদের ‘কঠোর পরিণতি’র হুঁশিয়ারি ট্রাম্পের

পোস্টে ট্রাম্প লেখেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা বা ছাড় দেয়নি। তবে এটি দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। এই অভিযান এতটাই সর্বাত্মক হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে নিহত আরও দুজনের পরিচয় প্রকাশ

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

১ দিন আগে

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু

নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। অগ্নিকাণ্ডে তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬০) মারা গেছেন।

১ দিন আগে

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

২ দিন আগে