ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তাতে ভুগছে দ্বীপরাষ্ট্র শ্রীলংকাও। চলমান পরিস্থিতিতে দেশটি প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, আগে থেকেই শনিবার ও রোববার শ্রীলংকায় সাপ্তাহিক ছুটি। নতুন এ সিদ্ধান্তের ফলে দেশটিতে সাপ্তাহিক ছুটি দাঁড়াচ্ছে তিন দিনে।
সোমবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক বলেন, ‘আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে। তবে আমরা ভালোর আশা করছি।’
শনি ও রোববার সরকারি ছুটি থাকায় শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করার বিষয়েও আলোচনা ছিল। তবে শুক্রবার ছুটি ঘোষণা করলে টানা তিন দিন সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এ বিষয়টি এড়াতে শুক্রবারের বদলে বুধবারকে বেছে নেওয়া হয়েছে ছুটির জন্য।
শ্রীলংকা সরকার জানিয়েছে, তিন দিন ছুটির ফলে সপ্তাহে চার কর্মদিবসের এ নিয়ম অফিস-আদালতের পাশাপাশি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। স্বাস্থ্য ও ইমিগ্রেশনসহ জরুরি সেবাদাতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কেবল এর আওতামুক্ত থাকবে।
সাপ্তাহিক ছুটি বাড়ানো ছাড়াও চালকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাস নিবন্ধন বাধ্যতামূলক করেছে শ্রীলংকা। এর মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতেও রেশনিং করে দেওয়া হচ্ছে। এ ব্যবস্থায় ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার ও মোটরসাইকেলের জন্য ৫ লিটার করে তেল দেওয়া হচ্ছে।
ইরান যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। কারণ এ প্রণালি দিয়েই বৈশ্বিক তেলে সরবরাহের ২০ শতাংশ পরিবাহিত হয়ে থাকে। এ অবস্থায় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম গত দুই সপ্তাহে ১০০ ডলার পেরিয়ে গেছে, যা যুদ্ধ শুরুর আগের দিনও ছিল ৭২ ডলার।

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১২ ঘণ্টা আগে
আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!
১৪ ঘণ্টা আগে
গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।
১৬ ঘণ্টা আগে
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৭ ঘণ্টা আগে