যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান, ৩ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৯: ৩৮
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর পাল্টা জবাব হিসেবে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েত ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আজ বুধবার (১০ জুন) ভোরে চালানো এই হামলার পর কুয়েত ও বাহরাইনে জরুরি সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ‘সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে হামলার ফলে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আইআরজিসির দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

বুধবার ভোরে কুয়েতে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়, উপসাগরীয় এই দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অনুমোদিত কার্যপ্রণালী অনুসারে শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তুগুলোকে প্রতিহত করছে।

সামরিক বাহিনী বাসিন্দাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নির্দেশাবলী এবং নির্দেশিকা মেনে চলতে এবং সরকারিভাবে অনুমোদিত উৎস থেকে তথ্য সংগ্রহ করতে বলেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছিল।

বুধবার (১০ জুন) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তারা দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র দিয়ে আল আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

জর্ডানে কোনো বিমান হামলার সাইরেন বাজার খবর পাওয়া যায়নি।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সব পক্ষেরই নিপীড়নের শিকার ফিলিস্তিনিরা: জাতিসংঘের তদন্ত কমিশন

প্রতিবেদনে কমিশন তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধকালীন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণ করে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নেতৃত্বে পরিচালিত হামলার পর শুরু হওয়া যুদ্ধ এখন প্রায় তিন বছর ধরে চলছে। এ সময় গাজায় ব্যাপক প্রাণহা

১২ ঘণ্টা আগে

ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই হামলায় অন্তত আটজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান চালাচ্ছেন।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাজ্যগামী ৩০০ অভিবাসীকে অপহরণ, কেটে নেওয়া হয়েছে কিডনি!

বিবিসি এরই মধ্যে মুক্তি পাওয়া বেশ কয়েকজন জিম্মির সঙ্গে কথা বলেছে। বিবিসির হাতে এমন কিছু আলোকচিত্র বা ছবিও প্রমাণ হিসেবে এসেছে, যা থেকে ধারণা করা হচ্ছে— জোর করে অস্ত্রোপচারের মাধ্যমে ওই অভিবাসনপ্রত্যাশীদের কারও কারও কিডনি সত্যিই কেটে নেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করল ড্রোন

ইরানের নিয়ন্ত্রণাধীন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি ‘অ্যাপাচি হেলিকপ্টার’ (গানশিপ) বিধ্বস্ত হয়েছে। তবে ঘটনার পর মার্কিন নৌবাহিনীর একটি চালকবিহীন ড্রোন সমুদ্র থেকে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। তারা দুজনেই ‘নিরাপদ আছেন’ বলে নিশ্চিত করে

১৮ ঘণ্টা আগে