হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি বন্দি

ডেস্ক, রাজনীতি ডটকম

জিম্মিদের মুক্তির সময় একের পর এক মানবিক আচরণ করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার জিম্মিদের মুক্তির সময় অসাধারণ দৃশ্যের দেখা মিলিছে। মুক্তির সময় যোদ্ধার কপালে চুমু দিয়ে অনন্য নজির স্থাপন করেছে এক ইসরায়েলি জিম্মি।

শনিবার বিকেলে তাদেরকে নুসিরাতের শিবির থেকে মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্ত এসব ইসরায়েলি বন্দি হলেন, এলিয়া কোহেন, ওমের ওয়েঙ্কার্ট এবং ওমের শেম তোভ। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমুও খেয়েছেন।

এই তিন জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতের হস্তান্তরের স্থান ছেড়ে তিন ইসরায়েলি বন্দিকে গাজার ভেতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে।

এদিকে, জিম্মির বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে বন্দি বিনিময় চলমান থাকলেও যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। গাজার কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলে থাকা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

ইরানে বিশ্ববিদ্যালয় ও গবেষণা অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের হামলার অভিযোগ

ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির বেসামরিক ও গবেষণা অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েল-এর বিরুদ্ধে। সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের অন্তত ৩০টি শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি ক

৪ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের ৪০ দিন: ৬ বাংলাদেশিসহ নিহত ৫৩৬৭, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ২৬

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যভিত্তিক হিসাব অনুযায়ী ইরান যুদ্ধের ৪০ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৫ হাজার ৩৬৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ইরানের ৩ হাজার ৬৩৬ জন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ২৬ জন নিহত হয়েছেন।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লেবাননে প্রযোজ্য নয়: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি লেবাননে চলমান সামরিক অভিযানকে অন্তর্ভুক্ত করছে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

৮ ঘণ্টা আগে