ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক স্থাপনার তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচারের অভিযোগে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার ইরানের পুলিশ প্রধান আহমদরেজা রাদান জানিয়েছেন, ইসরায়েলসহ শত্রুরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
আহমদরেজা রাদান বলেন, এসব মামলার মধ্যে এমন লোকও রয়েছে যারা হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য দিয়েছে এবং কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও ধারণ করে তা শত্রুপক্ষের কাছে পাঠিয়েছে।
এর আগে রবিবার ইরানের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম।
উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাদেশিক প্রসিকিউটরের অভিযোগের ভিত্তিতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম বার্তা সংস্থা। তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলে পাঠানোর অভিযোগ রয়েছে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে আরও ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

গত আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাত নতুন করে তীব্র রূপ নেয়। এর ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ 'বাব এল মান্দেব' প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথি যোদ্ধারা। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্
৪ ঘণ্টা আগে
সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুতিরা তাইজ ও লাহিজ প্রদেশের কাহবুব পর্বতমালা দখলের চেষ্টা করছে। ওই এলাকা নিয়ন্ত্রণে নিতে পারলে রেড সি উপকূলের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণাধীন দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করা সম্ভব হতে পারে। বর্তমানে আল-ওয়াজিয়াহ ও রাস আল-আরা এল
১৪ ঘণ্টা আগে
প্রস্তাবিত নিষেধাজ্ঞা কার্যকর হলে মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) থেকে বিশেষ অনুমতি না নিয়ে আইসিসিকে অর্থ, পণ্য বা সেবা দিতে পারবে না। এর আওতায় আদালটির সঙ্গে কাজ করা তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানও পড়তে পারে।
১৪ ঘণ্টা আগে
পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যুদ্ধ চললেও যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির জন্য ভিসা অনুমোদন করেছে। তবে তাদের চলাচল ও অন্যান্য কার্যক্রমে বিধিনিষেধ থাকবে।
১৫ ঘণ্টা আগে