রাজা চার্লসও একমত— ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৭: ০২
মঙ্গলবার হোয়াইট হাউজে ট্রাম্প দম্পতির আয়োজিত নৈশভোজে অংশ নেন রাজা চার্লস দম্পতি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়— এ বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে একমত। মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজে রাজা চার্লস ও রানি ক্যামিলার সম্মানে আয়োজিত নৈশভোজে ট্রাম্প এ মন্তব্য করেন।

বুধবার (২৯ এপ্রিল) দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা চার্লস সাধারণত দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন। ফলে ট্রাম্পের এমন মন্তব্য ব্রিটেনের রাজপরিবারের কর্মকর্তাদের জন্য অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমরা কিছু কাজ করছি এবং ভালোই এগোচ্ছি। আমরা সামরিকভাবে প্রতিপক্ষকে পরাজিত করেছি এবং কখনোই তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবো না— চার্লস আমার সঙ্গে একমত, বরং আমার থেকেও বেশি।’

এর আগে যুক্তরাষ্ট্রে রাজা চার্লসের চার দিনের রাষ্ট্রীয় সফর শুরুর আগেই তা বাতিলের আহ্বান জানিয়েছিলেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি। চলতি মাসের শুরুতে পার্লামেন্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব মঞ্চে সবচেয়ে অনির্দেশ্য নেতাদের একজন, আমি আশা করি তিনি আমাদের সম্রাটকে বিব্রত করবেন না।’

প্রেসিডেন্ট ট্রাম্প ও রাজা চার্লস গত সোমবার একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটি খুব ভালো বৈঠক ছিল। তিনি অসাধারণ একজন ব্যক্তি। তাদের সঙ্গে দেখা করা সত্যিই সম্মানের।’

বৈঠকের পরের দিন নৈশভোজে দেওয়া ভাষণে রাজা চার্লস যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ককে আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন। তিনি ইঙ্গিত দেন, তার এই সফরের উদ্দেশ্য দুই দেশের ‘বিশেষ সম্পর্ক’ আরও জোরদার করা— যেমনটি প্রায় ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথ করেছিলেন।

চার্লস বলেন, অতীতেও দুই দেশের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ এসেছে, বিশেষ করে ১৯৫৬ সালের সুয়েজ সংকটের পর সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি বলেন, ‘প্রায় ৭০ বছর পর আজ এমন পরিস্থিতি কল্পনা করা কঠিন।’

ব্রিটেনের রাজা এমন কূটনৈতিকভাবে সংবেদনশীল সময়ে যুক্তরাষ্ট্র সফর করেছেন, যখন ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন। ট্রাম্প যুক্তরাজ্যের অবস্থানকে ‘খারাপ’ বলেও আখ্যা দেন এবং স্টারমারকে একপর্যায়ে ‘উইনস্টন চার্চিল নন’ বলে মন্তব্য করেন।

মঙ্গলবার হোয়াইট হাউজে রাজা চার্লস ও রানি ক্যামিলাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ‘বিশেষ সম্পর্কে’র প্রশংসা করেন এবং বলেন, ‘আমেরিকানদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশরা’।

পরে ক্যাপিটল হিলে কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন কিং চার্লস— যা কোনো ব্রিটিশ সম্রাটের জন্য দ্বিতীয় ঘটনা; এর আগে ১৯৯১ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ এখানে ভাষণ দিয়েছিলেন।

ভাষণে চার্লস সরাসরি ইরান যুদ্ধের কথা না বললেও ন্যাটো নিয়ে ট্রাম্পের সমালোচনার প্রসঙ্গ তোলেন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের বন্দরগুলোতে অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবরে বিশ্ব বাজারে তেলের দাম আবারও বাড়ল। বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বাড়ে। এ ছাড়া তেলের অন্যান্য সূচকও বেড়েছে।

৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি, ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনার অচলাবস্থার মধ্যে আজ বুধবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার) গড়ে প্রতি গ্যালন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৪ দশমিক ১৮ ডলার। দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

লেবাননে ‘বিশাল’ সুড়ঙ্গ ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেছেন, ইসরাইল লেবাননে একটি ‘বিশাল’ সুড়ঙ্গ ধ্বংস করেছে। তিনি বলেন, হিজবুল্লাহর অবকাঠামো গুঁড়িয়ে দিতে ইসরাইলি বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের 'মেঘ চুরি' করছে যুক্তরাষ্ট্র?

এক সপ্তাহ আগে আল-রাশিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল-খাইকানি দাবি করেন, প্রতিবেশী তুরস্ক ও ইরান নাকি অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র বিমান ব্যবহার করে মেঘ 'ভেঙে ফেলা' এবং 'চুরি' করার চেষ্টা করছে।

৪ ঘণ্টা আগে