বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলা, সতর্কতা জারি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৫: ৪৯

যেকোনো সময় হামলা হতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট যেকোনো স্থান। পাশাপাশি ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক জনগণও ঝুঁকির মধ্যে থাকতে পারে।

দূতাবাস আরও জানিয়েছে, সম্প্রতি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের অপহরণের লক্ষ্যবস্তু করছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনার পর এই সতর্কতা আরও জোরালো হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণের শুরুতেই তিনি নাসার আর্টেমিস-II মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এতে অংশ নেওয়া নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।

এরপর তিনি প্রায় এক মাস ধরে চলা ইরান যুদ্ধের বিষয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা ‘অসাধারণ কাজ’ করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থ হতে দেবে না।

ট্রাম্প বলেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে তাদের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়।

এ সময় তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান এবং দাবি করেন, এতে বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন উন্নতির দিকে।

ভাষণে ট্রাম্প উল্লেখ করেন, তার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সোলাইমানিকে তিনি ‘বোমা হামলার মূল পরিকল্পনাকারী’ হিসেবে উল্লেখ করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দোহায় ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার কেন্দ্রে হরমুজ প্রণালি

দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথে দুই পক্ষ উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করেছে— এমন ইঙ্গিত পাওয়া যায়নি। আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে দুই সপ্তাহ আগে ঘোষিত অন্তর্বর্তী চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়টি।

১ দিন আগে

আইভরি কোস্টে ভারী বৃষ্টিতে বন্যা, মৃত বেড়ে ৫৯

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

১ দিন আগে

রাতভর রুশ হামলায় কিয়েভে নিহত ১০, আহত ৫৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত এবং দুই শিশুসহ ৫৬ জন আহত হয়েছেন। হামলায় বেশকিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি নয়তলা ভবনের অংশ ধসে পড়েছে এবং শহরের একটি কেন্দ্রীয় সড়কের হোটেলে আগুন লেগেছে।

১ দিন আগে

একদিকে ট্রাম্প, অন্যদিকে জনমত— উভয় সংকটে নেতানিয়াহু

ইরান যুদ্ধ এবং এর অবসান কীভাবে হবে— তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের টানাপোড়েনে এক কঠিন রাজনৈতিক উভয় সংকটে পড়েছেন তিনি।

১ দিন আগে