ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। খবর এএফপি ও কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। পাঁচজনকে আটক করার কথা জানিয়ে এক্স পোস্টে দেশটির পুলিশ জানিয়েছে, আটককৃতরা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন। পুলিশের নির্দেশনা মানেননি তারা।

রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশটির আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।

এদিকে এএফপির খবরে জানানো হয়েছে, গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা করতে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধিদল। এতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার।

এএফপির খবরে আরও জানানো হয়েছে, ইসরায়েলের প্রতিনিধিদল প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা তিন দেশ মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল ছয় সপ্তাহের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে। এ ছাড়া ইসরায়েলের কারাগারে থাকা ২০০ থেকে ৩০০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। বিনিময়ে ৩৫ থেকে ৪০ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৪ ঘণ্টা আগে

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক সক্ষমতার নতুন বার্তা চীনের

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স

১৫ ঘণ্টা আগে

ন্যাটোতে বুলেটসহ রিভলভার উপহার এরদোয়ানের!

ন্যাটো শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মধ্যে স্মারক, শিল্পকর্ম বা সাংস্কৃতিক উপহার বিনিময়ের রেওয়াজ পুরনো। কিন্তু এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলন শেষে অতিথি নেতাদের হাতে উপহার তুলে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কূটনৈতিক মহলে তার এ উপহার বিস্ময়ের জ

১৫ ঘণ্টা আগে

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১৭ ঘণ্টা আগে