ইরান যুদ্ধ ‘ভুল’, সংঘাতে যাওয়া ‘ঠিক হয়নি’: যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২: ২৫
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। তিনি বলেন, ‘কূটনৈতিক আলোচনা বন্ধ করে সংঘাতে যাওয়া ঠিক হয়নি।’

ওয়াশিংটনে সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্রিটিশ অর্থমন্ত্রী বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন, যা তার অন্যতম কঠোর সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।

র‍্যাচেল রিভস বলেন, ‘প্রশ্নটি হলো না আপনি ইরান সরকারকে পছন্দ করেন কি না। ব্যক্তিগতভাবে আমি তাদের একেবারেই পছন্দ করি না। কিন্তু মূল প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তন চান তা কীভাবে অর্জন করবেন।’

তিনি আরও বলেন, ‘একটি কূটনৈতিক পথ খোলা ছিল, দুই পক্ষের মধ্যে কথা হচ্ছিল এবং আনুষ্ঠানিক আলোচনা চলছিল।’

আলোচনা চলমান অবস্থায় সরাসরি সংঘাতে জড়িয়ে পড়াকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধ বিশ্বকে আরও নিরাপদ করেছে— এমন দাবি তিনি ‘বিশ্বাস করেন না’।

তার ভাষায়, ‘কয়েক সপ্তাহ আগের তুলনায় এখন আমরা আরও নিরাপদ— এমনটা আমি মনে করি না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পরপরই ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পালটা হামলা শুরু করে ইরান। এরপর গত কয়েক সপ্তাহ ধরে চলমান যুদ্ধে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে ইরান যুদ্ধে এখন যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ রয়েছে ২২ এপ্রিল পর্যন্ত।

সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়, যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে আবারও শান্তি আলোচনায় বসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ নির্ধারণে ইরান-ওমানের চুক্তি

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতিসংঘ কনভেনশন মেনে এই প্রণালীতে সব দেশের অবাধ চলাচলের অধিকার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। অন্যদিকে, তেহরান এই জলসীমার ওপর নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং নির্দিষ্ট ফি আদায়ের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সার্বিক পরিস্থিতিতে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন আর

১ দিন আগে

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ভারত, জানালেন অর্থমন্ত্রী সীতারামন

অর্থমন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো এবং ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে সমন্বিত প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও কাজ চলছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

২ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে