ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিবিসি বাংলা
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০: ৫৬
ভূমিকম্পের পর দাভাও সিটিতে আতঙ্কে বের হয়ে আসেন লোকজন

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে।

শুক্রবার সকালের এই ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কিছু অংশেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং পাপুয়া অঞ্চলেও সুনামির সতর্কতা জারি করা হয়। এই অঞ্চলগুলো হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের কিছু উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি নিরাপদ মনে হওয়ার পর অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করা হবে বলে তিনি ফেসবুকে এক পোস্টে বলেছেন।

তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চলের সব মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার এবং কর্তৃপক্ষ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

"যাদের সাহায্য প্রয়োজন তাদের সকলের কাছে পৌঁছাতে আমরা সার্বক্ষণিক কাজ করছি," মার্কোস জুনিয়র বলেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আটক ২

সোমবার (২৯ জুন) স্টাডে শহরের ডানকার্শট্রাসে এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই বড় ধরনের অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে মূল হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে।

১ দিন আগে

হামলা-পালটা হামলার পর ফের আলোচনার টেবিলে ইরান-যুক্তরাষ্ট্র, কাতারে বৈঠকের প্রস্তুতি

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি হোয়াইট হাউজ।

১ দিন আগে