মেসিকে বেঞ্চে রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

ডেস্ক, রাজনীতি ডটকম
অনুশীলনে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্বে নকআউট নিশ্চিত করার পর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছে না আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, ‘লিও আগামীকাল বদলি হিসেবে খেলবে, দ্বিতীয়ার্ধে। আমরা আগামীকাল দল ঘোষণা করব। যে দল নিয়ে আমরা খেলব, এর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের কোনো সম্পর্ক নেই।’

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে, নয়জন পর্যন্ত নতুন খেলোয়াড়কে দেখা যেতে পারে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ একাদশে থাকতে পারেন, তবে জেরোনিমো রুল্লি বা হুয়ান মুসো সুযোগ পেলে সেটিও বিস্ময়ের হবে না।

এই ম্যাচেই অভিষেক হতে পারে মিডফিল্ডার নিকো পাজ, ডিফেন্ডার মার্কো সেনসি, লো চেলসো, ভ্যালেন্টিন বার্কো ও নিকোলাস গঞ্জালেসের। পাশাপাশি এখনো শুরুর একাদশে সুযোগ না পাওয়া লিয়ান্দ্রো পারদেস ও নিকোলাস ওতামেন্ডিও খেলতে পারেন। আক্রমণে শুরু থেকেই দেখা যেতে পারে ফর্মে থাকা জুলিয়ান আলভারেজকে।

তবে একাদশে পরিবর্তন এলেও খেলার ধরনে কোনো পরিবর্তন চান না স্কালোনি। তিনি বলেন, ‘দল একইভাবে খেলবে, যেভাবে আমরা চাই। জর্ডান ভালো দল। আমরা কিছুই নিশ্চিত ধরে নিতে পারি না। আগের ম্যাচের তুলনায় কিছু পরিবর্তন থাকবে, কিন্তু বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচে আধিপত্য করার লক্ষ্য একই থাকবে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, মার্কো সেনসি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লো চেলসো, লিয়ান্দ্রো পারদেস, ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।তিনি আরও বলেন, স্বাধীনতার ইতিহাস, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং মুক্তিযুদ্ধের বাস্তবতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

রাজনীতি/আরআইআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নরওয়েকে উড়িয়ে গ্রুপসেরা ফ্রান্স, দেম্বেলের রেকর্ড হ্যাটট্রিক

ফ্রান্স কিংবা নরওয়ে— দু’দলেরই নকআউট নিশ্চিত ছিল আগেই। লড়াইটা ছিল কেবল গ্রুপসেরা হওয়ার। আর সেই লড়াইয়ে নামার আগেই যেন নিজেদের অর্ধেক গুটিয়ে নেয় নরওয়ে। দলের মহাতারকা আর্লিং হালান্ডসহ আগের ম্যাচের ১০ জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখে মাঠে নামে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে খে

১৭ ঘণ্টা আগে

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১ দিন আগে

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুনকুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। আজ (২৬ জুন) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও

১ দিন আগে

গোলশূন্য ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া

তুরস্ককে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ম্যাচে নেমেছিল দুই দলই। ফলে জয় পেলেই দ্বিতীয় স্থান নিশ্চিত করে নকআউটে ওঠার সুযোগ ছিল উভয়ের সামনে।

২ দিন আগে