মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
প্রীতি ম্যাচে মিসরের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

মিশরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিলের

শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। আফ্রিকার দল মিসরকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল পেয়েছেন ব্রুনো গিমারায়েস ও তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। মিসরের একমাত্র গোলটি করেন মোস্তফা জিকো।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে। সপ্তম মিনিটেই সুফল পায় ব্রাজিল, তাতে অবশ্য মিসরের রক্ষণভাগের ভুল ছিল। ডি-বক্সে মিসরের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে না পারলে মাপা শটে দলকে এগিয়ে দেন ব্রুনো গিমারায়েস।

ব্রাজিলের লিড অবশ্য স্থায়ী হয় মাত্র চার মিনিট। ১১তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার মারকুইনহোসের ভুলের সুযোগ নিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান মোস্তফা জিকো। সমতায় ফেরে মিসর।

প্রথমার্ধের বাকি সময় দুই দল কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

পুর‍্য স্কোয়াড পরখ করতে দ্বিতীয়ার্ধে শুরুতেই একাধিক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আলিসন, মার্কিনহোস, ক্যাসেমিরো, পাকুয়েতা, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস ও ইগর থিয়াগোকে তুলে নিয়ে মাঠে নামান ওয়েভারটন, ব্রেমার, লিও পেরেইরা, দানিলো, ফাবিনহো, অ্যালেক্স সান্দ্রো, হেনরিকে, এন্দ্রিক ও ম্যাথিউস কুনিয়াকে।

বদলি খেলোয়াড়রাও আক্রমণের ধার বজায় রাখেন দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। এ অর্ধেও সপ্তম মিনিটে, তথা ম্যাচের ৫২তম মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক শটে গোল করেন তরুণ সেনসেশন এন্দ্রিক। ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মিসর। তবে ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ব্রাজিলের ফরোয়ার্ডরাও আর জালের দেখা পাননি। ২-১ ব্যবধানেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। গত মে মাসের শেষ দিকে পায়ের পেশিতে চোট পাওয়ার পর তার ফেরা নিয়ে উদ্বেগ ছিল দলের ভেতরে। তবে মাঠের পারফরম্যান্সে সেই অনুপস্থিতির প্রভাব পড়তে দেননি সতীর্থরা।

তবে জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প ডিফেন্ডার পাইপলাইনে আছে বলেও আশ্বস্ত করেছেন আনচেলত্তি।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন হাইতি ও ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

‘ফ্রান্স দলে ফরাসি নেই’ মন্তব্যে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

১ দিন আগে

বিশ্বকাপ ব্যর্থতায় বিয়েলসার পদত্যাগ, উরুগুয়ের নতুন কোচ ফোরলান

২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর দেশটির জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলান। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এ ঘোষণা দেয়।

১ দিন আগে

ভিএআরের সিদ্ধান্তে কেন লাল কার্ড দেখলেন এমবোলো

ঘটনাটি ঘটে ম্যাচের ৭২তম মিনিটে, যখন দুই দল ১-১ সমতায় ছিল। বল নিয়ে আর্জেন্টিনার বাইলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এমবোলো। এ সময় তাকে আটকাতে চ্যালেঞ্জ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

২ দিন আগে

ইতিহাসে প্রথমবার র‍্যাংকিংয়ের শীর্ষ ৪ চার দল সেমিফাইনালে

ফিফার সবশেষ আপডেট অনুযায়ী, পুরুষ ফুটবল দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দ্বিতীয় স্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে লামিনা ইয়ামালের স্পেন। আর হ্যারি কেইনের ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। সে হিসাবে র‍্যাংকিংয়ের প্রথম ও তৃতীয় দল মুখোমুখি হ

২ দিন আগে