ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শুধু ট্রফিই জেতেনি স্পেন, উঠে এসেছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষেও। নতুন প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে এক নম্বর স্থান দখল করেছে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন লা রোজরা।
ফাইনালে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। স্পেনের পয়েন্ট এখন ১৯৯৫.৮৮, আর আর্জেন্টিনার সংগ্রহ ১৯৭০.৩০।
ফিফার হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পরবর্তী র্যাংকিং প্রকাশের আগে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসছে না। ফলে অন্তত ওই সময় পর্যন্ত বিশ্বের এক নম্বর দল হিসেবেই থাকবে স্পেন।
টুর্নামেন্টজুড়ে শীর্ষস্থান নিয়ে বেশ নাটকীয়তা ছিল। বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা এক নম্বরে থেকে। পরে ফ্রান্সের কাছে সেই অবস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবার শীর্ষে ফিরেছিল আলবিসেলেস্তেরা। তবে ফাইনালের পরাজয় শেষ পর্যন্ত তাদের এক নম্বর অবস্থান ধরে রাখতে দেয়নি।
বর্তমান র্যাংকিংয়ে ফ্রান্স আছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ১৯৪৮.৯৭। ইংল্যান্ড ও ব্রাজিল যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
এবারের বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত উঠে আলোচনায় থাকা মেক্সিকোও লাভবান হয়েছে। ১৭৫৪.৩০ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। আর টুর্নামেন্টে ব্রাজিলকে হারানো নরওয়ে র্যাংকিংয়ে এক লাফে ১২ ধাপ এগিয়েছে।

টুর্নামেন্টে রেকর্ড ১০টি গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট নিজের করে নিলেন এই ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে, লিওনেল মেসিকে এবারও সন্তুষ্ট থাকতে হচ্ছে ৮ গোল নিয়ে সিলভার বুটেই।
১ দিন আগে
এর আগে ২০০৮ সালে ইউরো জয়ের দুই বছর পর ২০১০ সালেও তারা বিশ্বকাপ জিতে একই কীর্তি গড়েছিল।
১ দিন আগে
বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। সেই সঙ্গে স্পেনে গেছে সেরা গোলরক্ষক আর সেরা উদীয়মান খেলোয়াড়েরর আরও দুই ব্যক্তিগত পুরস্কার। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
১ দিন আগে
বিপরীতে ১৬ বছর পর শিরোপার আক্ষেপ ঘুচাল স্পেন। ২০১০ সালে জাভি-ইনিয়েস্তার স্পেন প্রথম শিরোপা এনে দিয়েছিল ম্যাটাডোরদের। ১৬ বছর পর দ্বিতীয় শিরোপা এনে দিলেন ইয়ামাল-রদ্রিরা। তারুণ্যের ডানায় ভর করে এলো এই শিরোপা। মজার বিষয় হলো— এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন শতভাগ সাফল্য ধরে রাখল!
১ দিন আগে