ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড বাদশা শাহরুখ খান নানা কারণে কয়েকদিন পরপরই খবরের শিরোনামে উঠে আসেন কিং খান খ্যাত এই তারকা। সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হওয়ার পর পরই নতুন সিনেমা ‘কিং’ এর জন্য ওজন কমিয়ে আবার খবরে শাহরুখ খান। এবার নতুন লুকে নতুন আলোচনার জন্ম দিলেন তিনি। কিছুদিন আগেও ঘাড় পর্যন্ত চুল ছিল। কিন্ত আচমকা সেই উধাও সেই চুল। মাথায় এখন ছোট ছোট চুল। আসন্ন আইফা অ্যাওয়ার্ডসের জন্য গত মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে নতুন চেহারাতেই ধরা দিলেন কিং খান। শুধু আইফাতে থাকছেনই না শাহরুখ, করণ জোহরের সঙ্গে শোয়ের পরিচালনাও করছেন। করণ ও শাহরুখ দুজনেই অংশ নেন সাংবাদিক সম্মলেনে।
এই অনুষ্ঠানে শাহরুখ খানকে একটি অল ব্ল্যাক লুকে দেখা গেছে। তিনি ডি’ইয়াভোল লাক্সারি কালেক্টিভ ব্র্যান্ডের একটি কালো টুপি পরেছিলেন, যেখানে তার বড় ছেলে আরিয়ান খানের সহ-প্রতিষ্ঠাতা। একটি পাপারাজ্জো অ্যাকাউন্ট ইভেন্টের একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের সারির আসনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত রাণা ডাগ্গুবতীকে জড়িয়ে ধরেন তিনি।সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গিয়েছিল। করণ এবং শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন। আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) ২০২৪-এর ২৪তম আসর বসতে চলেছে।
২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত, তিন দিনব্যাপী চলবে আইফা ২০২৪। প্রথম দিন (২৭ সেপ্টেম্বর) আইফা উৎবোধনের দিন, যা চারটি দক্ষিণ ভারতীয় সিনেমাকে উদযাপন করবে। দ্বিতীয় দিন (২৮ সেপ্টেম্বর) আইফা অ্যাওয়ার্ডের রাত। উৎসবের শেষ দিন, ২৯ সেপ্টেম্বর মিউজিক ইন্ডাস্ট্রির জন্য আইফা রক্স-কে উৎসর্গ করা হয়েছে। শাহরুখ ও করণের সঙ্গে এই অনুষ্ঠানের সহ-সঞ্চালনা করবেন ভিকি কৌশল।
আইফার সঞ্চালনার দায়িত্ব নিয়ে শাহরুখ খানকে বলতে শোনা গেল, ‘আইফা ভারতীয় সিনেমার একটি উদযাপন, যা বিশ্বজুড়ে অনুরণিত হয় এবং বছরের পর বছর ধরে এই যাত্রার অংশ হওয়া নিঃসন্দেহে আনন্দের। আমি আইফার শক্তি, আবেগ এবং মহিমাকে আবারও জীবন্ত করে তোলার অপেক্ষায় রয়েছি, কারণ আমরা এই সেপ্টেম্বরে ভারতীয় সিনেমার একটি অবিস্মরণীয় উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছি!’ শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ‘ডাঙ্কি’ ছবিতে। ভক্তরা তাকে আগামীতে সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে দেখতে পাবেন। এতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করবেন। ইতোমধ্যেই এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৩ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৪ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে