ডেস্ক, রাজনীতি ডটকম

১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম হয়েছিল ক্রিকেট কিংবদন্তির।১৯৮৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নামা ১৬ বছরের এক অচেনা কিশোর। দীর্ঘ সময়ের ক্রিকেট ক্যারিয়ারে একের পর এক গড়লেন ইতিহাস। নামের পাশে যোগ করলেন নানা খেতাব-উপাধি। একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে হয়ে গেলেন ‘ক্রিকেট ঈশ্বর’।
আজ ২৪ এপ্রিল পঞ্চাশের ঘর পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন সেই ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত শচিন টেন্ডুলকার। ১৯৭৩ সালের এইদিনে রমেশ-রজনী টেন্ডুলকার দম্পতির ঘরে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় এই কিংবদন্তি।
নিজের জন্মদিন বেশ ভালোভাবেই উৎযাপন করছেন শচিন। পেয়েছেন ভক্ত-সমর্থকদের ভালোবাসা মিশ্রিত হাজারো সুন্দর বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শচিনকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন তার ক্ষুদে ভক্ত থেকে শুরু অনেকে ক্রিকেটঅনুরাগী।
১৯৮৯ সালে অভিষেকের পর ২০১৩ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ২০০ টেস্ট খেলেছেন শচিন। ৫১ সেঞ্চুরিতে রান করেছেন ১৫ হাজার ৯২১। শচিনের এই রানের রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। অর্থাৎ এখনো টেস্ট ক্রিকেটে রান সংগ্রহে সবার শীর্ষে শচিনের নাম।
পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজেই ওয়ানডে অভিষেক হয় শচিনের। এরপর ২০১২ সালে অবসর নেওয়ার আগে ভারতীয় এই কিংবদন্তি খেলেছেন ৪৬৩ ম্যাচ। ৪৬ সেঞ্চুরিতে রান করেছেন ১৮ হাজার ৪২৬।
টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন শচিন। তার ওয়ানডেতে করা ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫০ সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন কোহলি। তবে সবমিলিয়ে এখনো শচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেননি কেউ।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে