শীর্ষে থেকেও মুস্তাফিজ যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না

ডেস্ক, রাজনীতি ডটকম

আইপিএলে সেরা বোলারের স্বীকৃতি পার্পল ক্যাপ। সর্বোচ্চ উইকেটধারীর বোলার পার্পল কালারের ক্যাপ ব্যবহার করেন। দুর্দান্ত বোলিংয়ে আসরের শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজকে দেখা গিয়েছে পার্পল ক্যাপে।

রোববার হায়দরাবাদের বিপক্ষে ১৯ রানে দুই উইকেট নিয়ে ফের শীর্ষে উঠেছেন ফিজ। এবারের আইপিএলে আট ম্যাচ খেলে মুস্তাফিজের শিকার ১৪ উইকেট।

টাইগার এই পেসারের মত ১৪ উইকেট শিকার করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহও। ১৪ উইকেট নিতে মুস্তাফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন বুমরাহ। এদিকে পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলেরও শিকার ১৪ উইকেট।

সমানসংখ্যক উইকেট পেলেও বুমরাহ পার্পল ক্যাপ নিজের করে রেখেছেন। কারণ এখন পর্যন্ত মুস্তাফিজ কিংবা হার্শালের চেয়ে কম ইকোনমিতে বল করেছেন বুমরাহ, অর্থাৎ ওভারপ্রতি কম রান দিয়েছেন তিনি। আইপিএলে পার্পল ক্যাপ কে পাবেন তা নির্ধারণ করতে শুরুতে উইকেটসংখ্যা বিবেচনা করা হয়।

যখন উইকেট সংখ্যা সমান থাকে তখন দেখা হয় ইকোনমি। ঠিক এ জায়গাতেই বুমরাহর চেয়ে পিছিয়ে মুস্তাফিজ। বুমরাহ এখন পর্যন্ত ৩৬ ওভার বল করে দিয়েছেন ২৩৯ রান, ওভারপ্রতি ৬.৬৩ করে। উইকেটপ্রতি খরচা করেছেন ১৭.০৭ রান। অন্যদিকে মুস্তাফিজ ৩০.২ ওভারে ২৯৬ রান দিয়েছেন ৯.৭৫ ইকোনমিতে। উইকেটপ্রতি খরচা করেছেন ২১.১৪ রান। পাঞ্জাবের হার্শাল অবশ্য রান দিয়েছেন আরও বেশি হারে—ওভারপ্রতি ১০.১৮ করে। অর্থাৎ ইকোনমি ও উইকেটপ্রতি খরচা, দুই দিক থেকেই এগিয়ে আছেন বুমরাহ। যে কারণে, পার্পল ক্যাপটি থাকছে বুমরাহর কাছেই।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে