যেসব কারণে গরমে গোসলের পানিতে নিমপাতা মেশাবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে। গরমে সবার প্রাণই হাসফাঁস করছে যেন। কী করলে একটু স্বস্তি মিলবে তার নানা উপায় খুঁজে বেড়াচ্ছেন প্রায় সবাই। বারবার গোসল করা, ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করা, সহজে পরিপাক হয় এমন খাবার খাওয়া, ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পরা, প্রচুর পানি পান করাসহ নানা উপায় তারা মেনে চলছেন। এই গরমে আপনার গোসলের পানিতে নিমপাতা মিশিয়ে নিলেও পাবেন উপকার। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

ঘামের গন্ধ দূর হবে:

গরমের সময় বেড়ে যায় আর্দ্রতার পরিমাণ। যে কারণে সারাদিন ভ্যাপসা গরম অনুভূত হয়। ফলে শরীরে অস্বস্তি লেগে থাকে। ঘামে ভেজার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এর থেকে পরিত্রাণের জন্য আপনাকে গোসলের পানিতে নিমপাতা মেশাতে হবে। এই পানি দিয়ে গোসল করলে শরীর থেকে ঘামের কটু গন্ধ বের হবে না। আপনিও থাকবেন স্বস্তিতে।

দাগ ছোপ দূর হবে:

গরমের সময় ত্বক ভালো রাখা কষ্টকর। মুখের তেলের কারণে ত্বকে ব্রণের দেখা দেয়। সেখান থেকে দেখা দেয় দাগ-ছোপ। তবে ত্বকের সাধারণ দাগ ছোপ তো বটেই, মেছতার দাগও দূর করতে পারে নিমপাতা। যে কারণে নিমপাতা ভেজানো পানিতে গোসল করলে উপকার পাবেন। সেইসঙ্গে ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে তা দূর করতেও কাজ করবে এই পানি।

অ্যালার্জি দূর হবে:

গরমের সময়ে অ্যালার্জির সমস্যা খুবই বেড়ে যায়। যে কারণে দেখা দিতে পারে চুলকানি সহ আরও অনেক সমস্যা। এ ধরনের সমস্যা থেকে আরাম পেতে নিমপাতা ফোটানো পানিতে নিয়মিত গোসল করুন। নিমপাতায় আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। এই পানিতে গোসল করার ফলে যেকোনো সংক্রামক ব্যাধি দূর হবে। তাই গোসলের সময় এই পানি ব্যবহারের চেষ্টা করুন।

নিমপাতা ও পানি যেভাবে মেশাবেন-

তাজা ও পরিষ্কার নিমপাতা নিন। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। নিমপাতা পরিষ্কার করা হয়ে গেলে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। ৩ তেকে ৪ মিনিট পাতা ফুটতে দিতে হবে। পানির রঙ একটু হলদেটে হলে ও নিমের গন্ধ বের হলে পাতা ছেঁকে পানিটুকু নিয়ে নিন। পানি ঠান্ডা হলে তা বালতিতে রাখা গোসলের পানিতে মেশান। এছাড়াও নিমপাতা সামান্য বেটে তার রস গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন বা আস্ত নিমপাতা পানিতে ফেলেও দিতে পারেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে