ডেস্ক, রাজনীতি ডটকম

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। গেল বুধবার বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন তিনি।
রদ্রিগেজ শুধু বিউটি কুইন নন, পেশায় তিনি একজন সাংবাদিক ও আইনজীবী।
তিনিই বিশ্বের প্রথম নারী যিনি ৬০ বছর বয়সে কোনও সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন।
বয়স শুধুই সংখ্যা মাত্র, তা নিয়ে বিশ্ববাসীকে প্রমাণ করে দেখালেন।
১৯৫২ সালে তৈরি হওয়া নিয়মানুযায়ী, যে প্রতিযোগীরা বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, তাদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর, সর্বোচ্চ ২৮ বছর।
বয়সের সীমা ২৮ বছর পেরিয়ে গেলে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অধিকার হারাবেন।
শুধু বয়স নয়। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হয়েছিল আরও নিয়মকানুন। মহিলা প্রতিযোগীদের অবিবাহিতা হতে হবে।
এমনকি, তাদের কোনও সন্তান থাকলেও তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
পরে অবশ্য সেই নিয়মকানুনে পরিবর্তন আনা হয়। সর্বনিম্ন বয়সে কোনও পরিবর্তন করা না হলেও জানানো হয়, সর্বোচ্চ ৭৩ বছর বয়স পর্যন্ত মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের সন্তান থাকা চলবে না এবং অবিবাহিত হতে হবে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সৌন্দর্য প্রতিযোগিতার আবারও নিয়মবদল হয়। চলতি বছরে আয়োজিত প্রতিযোগিতাগুলোতে নতুন নিয়ম কার্যকর করা হয়।
সে কারণেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছেন আলেজ়ান্দ্রা।
মুকুট জিতে তিনি বলেছেন, ‘ সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।’
স্থানীয় একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে আলেজ়ান্দ্রা জানান, স্কুলে পড়াশোনা শেষ করার পর সাংবাদিকতা নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
পরে সাংবাদিকতা ছেড়ে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। একটি হাসপাতালের আইনি পরামর্শদাতা হিসাবে কাজ শুরু করেন তিনি।
আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের পরবর্তী লক্ষ্য মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া। যা চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।
এ বছর ইউনিভার্স প্রতিযোগী হাইতি ক্রুজ নিয়েও আলোচনা হচ্ছে, যার বয়স ৪৭। তিনি চলতি বছর ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে