বৌমাকে হাতজোড় করে কি অনুরোধ করেছিলেন অমিতাভ

ডেস্ক, রাজনীতি ডটকম

গত কয়েক মাস ধরে আলোচনার তুঙ্গে রয়েছে ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের জল্পনা। এই নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে সংবাদ শিরোনামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম।

যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তারকা দম্পত্তি। শোনা যাচ্ছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দেখা দেওয়া মত পার্থক্য মোড় নিয়েছে বিচ্ছেদের দিকে।

এরই মধ্যে ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চনের একটি ভিডিও। যেখানে তিনি বলছেন, হাতজোড় করে বার বার বারণ সত্ত্বেও তার কথা শোনেননি ঐশ্বরিয়া। ভিডিও ভাইরাল হতেই সবাই ধরে নেন যে নিশ্চয়ই পারিবারিক কোনও অশান্তির কথা বলছেন মেগাস্টার কিন্তু আসলে তেমনটা নয়।

অমিতাভ সঞ্চালিত অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড় পতি’র মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন লেখিকা সুধা মূর্তি। সেখানেই পরিবারের কথা বলতেই উঠে আসে ঐশ্বরিয়া প্রসঙ্গ।

অমিতাভ জয়া বচ্চনের লম্বা চুল দেখেই প্রেমে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী জয়ার অনেক লম্বা চুল ছিল। ওকে বিয়ে করার এটাও একটা অন্যতম কারণ ছিল। চুলে মেয়েদের সৌন্দর্য। তাই আমার মেয়েকেও মানা করি চুল কাটতে। নাতনি আরাধ্যার চুল যখন আমার বৌমা ঐশ্বরিয়া কাটিয়ে আনে হাতজোড় করে বার বার মানা করি যে চুল না কাটায় কিন্তু কেউ আমার কোনও কথা শোনেই না। ’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬