ডেস্ক, রাজনীতি ডটকম

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’। প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি ছিল একটি গোপন আটক কেন্দ্র। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। আলোচিত এই আয়নাঘর নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা। যা নির্মাণ করবেন জয়নাল আবেদিন জয় সরকার।
‘আয়নাঘর’ সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী কেয়া পায়েল। জয়নাল আবেদিনের নির্মাণে ‘ইন্দুবালা’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। এবার আসছে ‘আয়নাঘর’।
এরমধ্যে পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করছে র্যাবিট এন্টারটেইনমেন্ট।
জয় সরকার গণমাধ্যমে বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়ে এবারের ছবিটিও বানাতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। যদিও সেসব এখনও চূড়ান্ত করিনি। এখন গল্প লিখছি।’
নির্মাতা জানান, চিত্রনাট্য লেখার পাশাপাশি আয়নাঘরে বন্দী কয়েকজনের সঙ্গে কথা বলে গল্পটি সাজানোর চেষ্টা করছি। আমি চাই সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে আয়নাঘরে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৪ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে