ডেস্ক, রাজনীতি ডটকম

তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুলকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সম্প্রতি কোটা আন্দোলন চলাকালে ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান গেয়ে ব্যপক সাড়া পেয়েছিলেন তিনি। গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া গেছে।
হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে নড়েচড়ে বসেন নেটিজেনরা; শুরু হয় নিন্দার ঝড়। এতে বাদ যাননি দেশের স্বনামধন্য তারকারাও, হান্নানকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষুদ্ধ তারা।
বুধবার ৩১ জুলাই হান্নানকে গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে আসতেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই পোস্টে একটি বিপ্লবী পোস্টার শেয়ার করে নির্মাতা লেখেন, 'আওয়াজ ওডা, বাংলাদেশ- গণহত্যার বিচার চাই! আওয়াজ ওডা, বাংলাদেশ- পরিবর্তন চাই! আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ!'
ফারুকী আরও যোগ করেন, 'আওয়াজ উডা গানটির জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, আমরাও গেয়ে উঠছি- 'আওয়াজ উডা'।'
সাবেক বিশ্বসুন্দরী ও মডেল শাম্মি ইসলাম নীলা গ্রেপ্তার হান্নানের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, রং তুলির ক্যানভাসে সাদা শোলার শিট। সেখানে আঁকা লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সেখানে পুরো শিটজুড়ে লাল রং ছিটানো; লেখা 'সেইভ বাংলাদেশি স্টুডেন্টস'।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও হান্নানের গ্রেপ্তারের খবরটি তার টাইমলাইনে শেয়ার করেন। সেখানে তার ওই পোস্টে মিথিলার অনুসারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।
এছাড়াও সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ #freehannan লিখে সার্চ দিলে হান্নানের গ্রেপ্তারের খবরে নিন্দা প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। বাংলা ব্যান্ড মেম্বার নামে একটি গ্রুপ থেকে হান্নানের ছবি প্রকাশ করে লেখা হয়, হান্নানের জন্য আওয়াজ তুলুন।
এদিকে হান্নানের গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জের আরেক র্যাপার মুহম্মদ শেজানের গ্রেপ্তারের বিষয়টির গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে হান্নানের গ্রেপ্তারের খবরটি প্রকাশ করেন। জানান, তারা হান্নানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে, অথচ গ্রেপ্তারের কোনো স্পষ্ট কোনো কারণ জানায়নি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে 'আওয়াজ উডা' একটি বিদ্রোহী গান বের করেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই৷’

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে