ঢাকায় নচিকেতার কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক

বাংলাদেশে আসার অপেক্ষা করছিলেন ওপার বাংলার শিল্পী নচিকেতা চক্রবর্তী। কারণ শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতেও বাংলাদেশে এসে গান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে গায়কের কনসার্টটি অবশেষে বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।

প্রায় এক মাস আগে এ কনসার্টের তারিখ চূড়ান্ত করা হয়। ২৬ জুলাই ঢাকায় গান গাওয়ার জন্য প্রস্তুত ছিলেন জীবনমুখী গানের শিল্পী নচিকেতা। কোটা আন্দোলন ঘিরে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় নচিকেতাকে কনসার্ট বাতিল করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়। তারপরও ঢাকায় কনসার্টে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন এই গায়ক। শেষ পর্যন্ত এ কনসার্ট বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সামাজিকমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। সেখানে জানানো হয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না।

নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছে সংস্থাটি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে