কানাডায় গাইবেন বেবী নাজনীন, আয়ের অর্থ বন্যার্তদের মাঝে

ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী ৩১ আগস্ট কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরেন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন।

বর্তমানে তিনি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন। ৩০ আগস্ট কানাডার উদ্দ্যশে রওয়ানা হবেন তিনি।

বাংলা মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম জানিয়েছেন, মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলা কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আরও আগে থেকেই। মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে। থাকবে বিভিন্ন স্টল।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তাঁর পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। এরপরেই যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি।

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রীয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয়। জানা গেছে, আগামী মাসেই দেশে ফিরবেন বেবী নাজনীন। ৩০ আগস্ট কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত কনসার্ট শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে