মেয়ের নাম জনালেন দীপিকা-রণবীর

ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা মা হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। বলিউড এই তারকা দম্পতির কন্যাসন্তানের নাম জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন তাদের অনুরাগীরা। মেয়ের মুখ কাউকে দেখতে দেয়নি এই দম্পতি। তবে ১ নভেম্বর মেয়ের নাম প্রকাশ করেছেন তারা, সঙ্গে জুড়ে দিয়েছেন মেয়ের পায়ের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দীপিকা লিখেছেন, ‘মেয়ের নাম দুয়া। যার অর্থ প্রার্থনা। ও আমাদের সব প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা ও রণবীর।’

মেয়ের নাম শেয়ার করে নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা।

আপাতত মেয়েকে নিয়েই ব্যস্ত থাকার ঘোষণা দিয়েছেন দীপিকা। শোনা যাচ্ছে মেয়েকে নিজেকে দেখভাল করছেন তিনি। নিজ হাতেই মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। অনেকে বলছেন, বলিউডের আরেক অভিনেত্রী ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে একে অপরের কাছে আসেন দীপিকা-রণবীর। এরপরে বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। যদিও তারা শুরুতে সম্পর্কের কথা অস্বীকার করে আসছিলেন। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। গত ২৯ ফেব্রুয়ারি মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬