বিনোদন ডেস্ক

চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সোমবার (২৫ নভেম্বর) গুলশানের একটি হোটেলে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাহসানের সঙ্গে চুক্তি সই করেন শাকিব খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাকিব খান বলেন, ‘তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মের কাছে তাহসানের যে ক্রেজ তা সত্যিই বিস্ময়কর। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে তাহসানের মত একজন গুণী এবং জনপ্রিয় সেলেব্রিটির সঙ্গে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
চুক্তি সইয়ের পর তাহসান বলেন, ‘অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্য থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের সাঙ্গে। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সঙ্গে যোগ দিয়ে। খুব শীঘ্রই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।
১৬ জুন ২০২৬
এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।
১০ জুন ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।
২৮ মে ২০২৬
সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
২৮ মে ২০২৬