চমকের জন্মদিনে চমক দেখালেন নাসির

ডেস্ক, রাজনীতি ডটকম

জন্মদিনে ভালোবাসার মানুষের কাছ থেকে সারপ্রাইজ পাওয়া নতুন কিছু নয়। নাট্যাভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্মদিনে তেমনই চমক দেখালেন তার স্বামী নাসির। কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচিত হন তারা। এরপরই চমকের স্বামীর এর আগে দুই বিয়ে নিয়ে শুরু হয় সমালোচনা। এসবের মধ্যেই প্রিয়জনের জন্মদিন উদযাপন করলেন নাসির।

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির। সাধারণত এ ধরনের বিলবোর্ড কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়। তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে। যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন তিনি।

স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে উচ্ছ্বসিত চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে বিলবোর্ডে চমকের ছবি এবং জন্মদিনের কেক দেখা গেছে। এ সময় নাসিরও তার পাশেই ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে