দেখা দিলেন মমতাজ, গাইলেন গান

বিনোদন ডেস্ক

গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। কেউ কেউ আবার দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। বিগত সরকারে কয়েকজন শোবিজ তারকাও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সঙ্গত কারণেই তারা কোথায় আছে তা নিয়ে সবার মনে কৌতূহল দেখা দেয়।

মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি সব শেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজ (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি তার অনুরাগীদের দেখা দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন মমতাজ। এতে তাকে গান গাইতে দেখা গেছে। মমতাজ, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন।

মমতাজের গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। আধা ঘণ্টার মধ্যে প্রায় ৭০০ জন মন্তব্য করেন। এর সিংহভাগ মন্তব্যই নেতিবাচক। দু-একজন ইতিবাচক মন্তব্যও করেছেন। আরিফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘শুকাইলেন কেন, এত সুন্দর গানের গলা এতদিব বসা ছিল।’ এরপর তিনি হাসির ইমোজি দিয়েছেন। নুসরাত রিয়া নামের একজন লিখেছেন, ‘দেশে বইসা তো গান গাওয়া সম্ভব না কোন দেশে আছ আফা।’

অন্যদিকে আলী বিন মিলন সরকার নামের একজন লিখেছেন, ‘পিয় মানুষের গান না শুনলে ভালো লাগে না। শুভকামনা রইল জয় সুফিবাদের’। হাফিজ ওমর নামের একজন মন্তব্য করেছেন, ‘আপা খুব মিস করছি আপনাকে, অনেক দিন পরে দেখলাম, যেখানে থাকেন ভালো থাকবেন সবসময়, দোয়া আশীর্বাদ করি।’

এদিকে সম্প্রতি প্রকাশিত একটি খবরে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি মমতাজকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মমতাজের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।

গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। কোণঠাসা হয়ে পড়ায় এরপর থেকে তিনি এলাকায় কম আসতেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬