আর্থিক সঙ্কটে জাস্টিন বিবার!

ডেস্ক, রাজনীতি ডটকম

আর্থিক সঙ্কটে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। র‌্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত সংগীতশিল্পী হয়ত এবার ‘বাধ্য হয়ে’ ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার। বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবে বলে জানা যাচ্ছে।

দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাদের জন্যই নাকি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে কোনও ট্যুর তিনি করেননি এবং ২০২১ সালের পর থেকে কোনও অ্যালবামও রিলিজ করেনি তার। সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করলেন। চলতি বছরের অগাস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন। যে রোগের নাম র‌্যামসে হান্ট সিনড্রোম। যার ফলে কাজ তেমন ভাবে করতে পারছেন না। অথচ কমেনি জীবন যাপনের খরচ।

শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে খবর, জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনও জিনিসের দাম বা নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কোথাওই নজর না দিয়ে খরচ করে যান। ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই।

সম্প্রতি ৩ লাখ ৮০ হাজার ৩৪৯ ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার ১৬.৬ মিলিয়ন ডলারের যে এস্টেট আছে তার, সেটার জন্যই করের ধাক্কা।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬