‘তুফান সবে তো শুরু’

ডেস্ক, রাজনীতি ডটকম

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তুফান’। সিনেমাটি এরই মধ্যে শাকিব ভক্তরা দেখে ফেলেছেন। সিনেমাটির শেষে লিখে দেওয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’। এর মধ্য দিয়ে সিনেমাটির দ্বিতীয় কিস্তির বার্তা দেওয়া হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলেছেন, ‘তুফান-২’ নির্মাণ করা হবে।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘কোরবানির দিন সিনেমাটি মুক্তি না দিয়ে পরেরদিন মুক্তি দিলে ভালো হতো। কারণ সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত থাকে। এরপরও সিনেমাটি নিয়ে সারা দেশের সিনেমা হলে ব্যাপক সাড়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পাচ্ছি, তা সত্যি অবিশ্বাস্য।’

এ অভিনেতা বলেন, ‘আমরা সিনেমা নিয়ে এ রকম স্বপ্নই দেখি। আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারাদেশের মানুষকে বলতে পারি। দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো। দর্শক যা চায় সেটাই হবে। আর দর্শক চাইলে অবশ্যই ‘তুফান ২’ হবে।’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোরবানি ঈদের সময় দর্শকরা হলে খুব একটা আসেন না। এবার যেভাবে হলে দর্শকরা এসেছেন আমি গত কয়েক বছরে এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে দেখিনি।’

ঈদে মুক্তির মিছিলে সবচেয়ে বেশি হল পেয়েছে তুফান। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া এতে চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিমি চক্রবর্তীর মতো শিল্পীরা রয়েছেন। এর প্রযোজনায় রয়েছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬