চার নায়িকা নিয়ে উরাধুরা নাচলেন শাকিব!

ডেস্ক, রাজনীতি ডটকম

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের ‌‘তুফান’। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবকে দেখা যাবে কেজিএফ, পুষ্পার মতো গ্যাংস্টার লুকে। সে থেকেই দর্শকমনে এই নায়ককে নিয়ে চলছে তীব্র উন্মাদনা।

গত শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’। অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব। সেখানে র‍্যাম্পে হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন একঝাঁক নায়িকা।

এদিন র‌্যাম্পে শাকিবের সঙ্গে ছিলেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি। ছিলেন সাবিলা নূর, পরী মণি ও তানজিন তিশা। চিত্রনায়ক ইমনকেও সঙ্গে দেখা যায়। সেখানে তুফান চলচ্চিত্রের লাগে উরাধুরা গানে আনন্দ-উল্লাসে নাচতে দেখা গেছে সবাইকে।

এদিকে শাকিবকে নিয়ে দীর্ঘদিন ধরেই ঢালিউডে গুঞ্জন ছিল, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজার সঙ্গে শাকিবের সম্পর্ক তেমন ভালো নয়। শোনা যাচ্ছিলো, এ দুজনের সঙ্গে কখনও অভিনয়ে থাকবেন না শাকিব। কিন্তু একসঙ্গে মেতে ওঠার মধ্য দিয়ে সব জল্পনাকে গুলিয়ে দিলেন এই ঢালিউড কিং।

অনুষ্ঠানে র‌্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে এই তারকাদের। এ সময় শাকিবের পরনে ছিল ‘লিলি’র লোগো সম্বলিত সাদা একটি স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।

জানা গেছে, এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

সম্প্রতি নতুন এক পরিচয়ে আবির্ভূত হয়েছেন এই ঢালিউড কিং। তার প্রেক্ষিতে অনুষ্ঠানে শাকিবকে মধ্যমণি হিসেবে দেখা যায়। কারণ, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে পরিচালনা করছেন বিশ্বখ্যাত দুটি প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক ও হারল্যান। শাকিব জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ‘ঢাকা ফ্যাশন ডে’। যার অন্যতম স্পন্সর ছিল শাকিবের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে