এত মৃত্যু আমার মুক্তিযোদ্ধা পিতার বাংলাদেশ বইবে কেমনে: জয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনে গেল কয়েক দিনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সরব শোবিজ অঙ্গনের অনেকেই। দলবদ্ধ হয়ে পথে নেমেও প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ তারকারা। এবার মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার (০১ আগস্ট) রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান। শুরুতেই জয়া লেখেন, নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে?

অভিনেত্রী প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, যে জীবন গেছে তা আর ফিরে আসবেনা। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে?

নিরীহ শিক্ষার্থীদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন জয়া আহসান। ওই পোস্টে অভিনেত্রী লেখেন, প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!

দেশে শান্তির প্রত্যাশা করে জয়া লেখেন, হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মত করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে