পূণ্যকে নিয়ে অবকাশ যাপনে পরীমণি

ডেস্ক, রাজনীতি ডটকম

বর্তমানে পরীমণি সন্তান আর অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন। একমাত্র সন্তান পূণ্যকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছেন পরীমণি। অবকাশ যাপনে গিয়ে সন্তানকে নিয়ে ভালোলাগার মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন এই নায়িকা।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলেকে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমণি।

বৃহস্পতিবার (২৭ জুন) ফেসবুকে প্রকাশ করা সেসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরীর ডানা।’ ছবিতে পূণ্যকে নিয়ে সবুজের সঙ্গে মিশে আছেন পরীমণি।

ভক্ত-অনুরাগীরা পরীমণির এই ছবিগুলো লুফে নিয়েছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। রিয়া মনি নামে একজন লিখেছেন, ‘অসম্ভব সুন্দর। আপনার সন্তানের জন্য ভালোবাসা রইলো।’ সালমা জাহান লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত। মাশাআল্লাহ্।’ তৈয়বুর রহমান লিখেছেন, ‘ওয়াও অসাধারণ। ভালোবাসা রইল।’

রিমা নামে আরেকজন ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ্ মা-ছেলের প্রাণবন্ত হাসি।’ জান্নাত লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে মা-ছেলেকে।’

প্রসঙ্গত, পরীমণি ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে