ইউটিউবে ফাঁস শাকিবের ‘দরদ’

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউটিউবে ছড়িয়ে পড়েছে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘দরদ’। গত ১৫ নভেম্বর শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশের বাইরে কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ছবিটি। এরই মধ্যে পাইরেসির শিকার হলো ছবিটি।

গতকাল ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় ঢাকার তারকা অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে সিনেমাটি উপভোগ করেন ‘দরদ’ ছবির নায়ক শাকিব খান। তবে এক সপ্তাহ না পেরোতেই ছবি ফাঁস হওয়া চলচ্চিত্রের জন্য অশনি সংকেত।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিটি ফাঁস হয় ইউটিউবে। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির নয় দিনের মাথায় ছবিটি পাইরেসির কবলে পড়ে। গত জুন মাসের ১৭ তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে শাকিবের নতুন ছবি ‘দরদ’ মুক্তির মাত্র ১ সপ্তাহ পর ফাঁস হওয়া নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ শাকিব খানের প্রথম সর্বভারতীয় ছবি। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬