মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না: তমা মির্জা

ডেস্ক, রাজনীতি ডটকম

মোহাম্মদপুরে জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।

ফেসবুকে দেওয়া পোস্টে তমা মির্জা লেখেন, “মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটা পরীক্ষা করার সহজ একটা উপায় হলো, অন্য একটা প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটা যাচাই করা।”

ব্যাখ্যা করে তমা মির্জা লেখেন, “একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার উপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেয়া খাবার নির্ভয়ে খায় তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন। আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন, তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী।”

গত শুক্রবার রাতে জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ তিনটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যু হয়। প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা ‘দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে গতকাল আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক কাজী নওশেবা আহমেদ বলেন, “আমরা জানতে পেরেছি ১০টি কুকুর ও একটি বিড়ালকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি কুকুর ও একটি বিড়াল ছাড়া বাকিগুলোকে সরিয়ে ফেলা হয়। আমরা প্রথমে এই প্রাণীগুলোর ময়নাতদন্ত করাব। এরপর আদালতে মামলা করব।”

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬