৪১তম জন্মদিনে যা জানালেন বাঁধন

ডেস্ক, রাজনীতি ডটকম

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। লাক্স তারকা হয়ে শোবিজে পা রাখেন। এরপর ছড়িয়েছেন অভিনয়ের মুগ্ধতা। নাটক, সিনেমা, ওটিটি, সবখানেই দেখিয়েছেন নিজের প্রতিভার মুন্সিয়ানা। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবে কুড়িয়েছেন প্রশংসা। কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। কলকাতার সুজিত মুখার্জির পরিচালনায় ওয়েব ফিল্মে কাজ করে আলোচিত হয়েছেন দুই বাংলায়।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও সক্রিয় অবস্থানে থেকেছেন বাঁধন। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা কর্মকাণ্ডেও যুক্ত তিনি।

এই তারকার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন বাঁধন। সে হিসেবে ৪০ বছর পেরিয়ে ৪১তম বছরে পা দিলেন এই অভিনেত্রী।

বিশেষ এই দিনে বাঁধন ফেসবুকে লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার ৪১তম জন্মদিন! কি চমৎকার একটি ভ্রমণ আমার ছিল! এটা সবসময় মসৃণ এবং শান্তিপূর্ণ ছিল না; সম্ভবত এটি সবসময় বেশিরভাগই উত্তেজিত এবং রুক্ষ ছিল, কিন্তু এটি নির্দিষ্ট সময়ে এসেছিল। আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি, আমি সংগ্রাম করেছি, আমি অর্জন করেছি, এবং আমার ৪০ বছরের জীবন শেষে আমার এই বাঁধন আছে! আমি সত্যিই বিশ্বাস করি এটা আমার জীবনের শুরু মাত্র! আমি নিজেকে নিয়ে গর্বিত, এবং আমি সবসময় আমার পাশে থাকব।’

বাঁধন সম্প্রতি অভিনয়ের বাইরে রাজপথে নিজের মতামত প্রকাশের কারণে আলোচনায় এসেছেন। তবে অতি সম্প্রতি তিনি যেন বেশ চুপ। সে কথাও উল্লেখ করলেন জন্মদিনের বিশেষ বার্তায়। বিশেষ দ্রষ্টব্য হিসেবে তিনি লিখেছেন, ‘যখনই আমি চুপ করে থাকি, সবসময় নতুন কিছু আসে! এটার জন্য অপেক্ষা করুন!’

চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল টলিউড নির্মাতা প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাঁধন। তবে কি নীরবতা শেষে এই সিনেমার চমক নিয়েই সামনে দাঁড়াবেন বিপ্লবী বাঁধন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬