শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘দরদ’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ঈদের পরে এতো বড় পরিসরে বাংলা সিনেমা মুক্তি দিয়ে প্রশংসা পাচ্ছেন এই নির্মাতা। প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, শাকিব খানের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

তিনি বলেছেন, ‘ ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। যেটা অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য, এবং দরদের পুরো টিমকে।’

লন্ডন, মালদ্বীপ এবং ইউএস-এর যেসব হলে দরদ মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এই সাফল্যের কৃতিত্ব শাকিব খানতে দিতে চান অনন্য মামুন।

নির্মাতা বলেন, ‘মেগাস্টারের একটা পাওয়ার লাগে। সেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই। একটা সিনেমা মুক্তির পর যদি আনন্দ উৎসব না হয়, তাহলেতো লাভ নেই। দরদ মুক্তির পর আমরা কিন্তু প্রমাণ পেয়েছি, শাকিব খান কোন পর্যায়ে চলে গেছে।’

প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পেলো। সিনেমাটি বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পর ভারতে মুক্তির কথা রয়েছে। প্যান ইন্ডিয়ার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন— বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

উল্লেখ্য, দেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দরদ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬