বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের ঠাট্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কটা যেন ‘দ-কুমড়া’র মতো। যার প্রমাণ ইতিমধ্যেই তারা দিয়েছেন। তাদের এই দ্বন্দ্বের পেছনে রয়েছে শাকিব খান! যা শোবিজের অনেকেই অকপটে স্বীকার করেন।

অপু যেন আবার বুবলীকে উদ্দেশ্য করে ‘কথার খোঁচা’ দিলেন ফেসবুকে! যেদিও অপুর পোস্টে কারও নাম উল্লেখ নেই, তারপরও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেতাতে গিয়ে আবিস্কার করেছে এটি বুবলীর উদ্দেশ্যে লেখা।

বলা দরকার, গেল ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া আয়োজনে কেক কেটেছেন এই চিত্রনায়িকা। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।

বুবলীর জন্মদিনের তিনদিন পর অর্থাৎ রোববার অপু ফেসবুকে লিখেছেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি। সরাসরি না বললেও এই ঠাট্টা যে বুবলীকে নিয়ে, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের।

এর আগে, ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। সে বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিনে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি।

সে খবর ফেসবুকে শেয়ার করে হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা!’ চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে।

সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলীর জন্মদিনে অপুর এমন পোস্ট মোটেও ভালোভাবে নেয়নি নায়িকার ভক্তরা। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল সমালোচনা।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬