জেলে বসে জ্যাকলিনকে আকাশের তারা এনে দিলেন প্রেমিক!

ডেস্ক, রাজনীতি ডটকম

২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে বর্তমানে জেলে আছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আর সেখানে বসে প্রেমপত্র লিখলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের উদ্দেশে।

তার সেই প্রেমপত্র এখন প্রকাশ্যে। চিঠিতে কী লিখলেন প্রেমিকাকে?

‘বেবি গার্ল’, ‘কাপকেক’, ‘বোম্মা’— প্রেমিকার প্রতি তার নানাবিধ সম্বোধন। প্রেমপত্রে সুকেশ লেখেন, ‌‌‘তোমাকে খুব মিস করছি। তোমার প্রেমে পাগল আমি।’

সিংহরাশির জ্যোতির্বিদ্যা নক্ষত্রমণ্ডলে জ্যাকলিনের নামে নামাঙ্কিত করলেন একটি তারা। তার অভিনব উপহার পেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর হাসি ফুটবে জ্যাকলিনের মুখে, আশা প্রেমিক সুকেশের।

চিঠিতে আরও লেখা হয়, প্রায় একশবার ‘ইমি ইমি’ গানটি শুনেছেন সুকেশ। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছেন বলি অভিনেত্রী। সেই প্রসঙ্গে সুকেশের লেখা, ‘কান চলচ্চিত্র উৎসব জুড়ে শুধুই তুমি। সোনালি পোশাকে অসাধারণ লাগছিল তোমাকে। তোমার ফটো দেখেছি। আবারও আমার মন চুরি করে নিলে তুমি।’

প্রতিনিয়ত ভালোবাসা ও মনের জোর দেওয়ার জন্য সুকেশ শুভেচ্ছা জানালেন অভিনেত্রীকে। তার চারপাশে জ্যাকলিনের উপস্থিতি অনুভব করতে পারেন ‘কনম্যান’।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে