ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বব্যাপী জনপ্রিয়তা কলম্বিয়ান গায়িকা শাকিরার। সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক ইভেন্টে পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি। এবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা।
আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে পপ তারকা শাকিরাকে। বিষয়টি লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে মঙ্গলবার (৯ জুলাই) নিশ্চিত করা হয়েছে।
প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এই টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে (হাফ টাইম) গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে৷ আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।
কার্ডি বি কে ফিচার করা তার গান ‘পুন্তেরিয়া’ ২০২৪ কোপা আমেরিকা কনমেবল কভারেজের অফিসিয়াল গান। মার্কিন যুক্তরাষ্ট্রে কনমেবল এবং কনকাকাফ-এর ১৬টি দলের অংশগ্রহণে এবারের কোপা আমেরিকা গেল ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে।
এদিকে, মার্চ মাসে নিজের ১২তম স্টুডিও অ্যালবাম 'লা মুজেরেস ইয়া নো লোরান' মুক্তি দেন শাকিরা। এরপর বিলবোর্ড ২০০-এ ১৩ নম্বরে অবস্থান করছে এবং শীর্ষ অ্যালবাম বিক্রিতে ২ নম্বরে উঠে এসেছে এটি।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে